• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:৪৯:০৮ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

একনেকে ৩ হাজার ৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

৯ জুন ২০২৬ বিকাল ০৪:৩২:১৮

একনেকে ৩ হাজার ৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

৯ জুন মঙ্গলবার সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।

সভা সূত্রে জানা গেছে, নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হলেও যাচাই-বাছাই শেষে ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর বেশিরভাগ অর্থায়ন সরকারি তহবিল থেকে করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়), সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ এবং আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প।

এ ছাড়া ৩৩টি জেলায় সার্কিট হাউস উন্নয়ন ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়), ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়), মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট প্রকল্প এবং দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প অনুমোদন পেয়েছে।

বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের সক্ষমতা বৃদ্ধির প্রকল্পও অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে।

সরকার আশা করছে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং বিদ্যুৎ খাতের সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us