• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৭:৪৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

২০২৫ সালের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮ জুন ২০২৬ বিকাল ০৩:১৩:৫২

২০২৫ সালের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, পরিস্থিতি উদ্বেগজনক কি না, তা জনগণই নির্ধারণ করবে। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

৮ জুন সোমবার দুপুরে সচিবালয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

এমপি গাজী নজরুলের গ্রেফতারের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ আগের চেয়ে জনবান্ধব হয়েছে এবং মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এ কারণে তাদের স্বীকৃতি দেওয়া উচিত।

পুলিশকে নৈতিকভাবে আরও উৎসাহিত (বুস্টআপ) করতে চান জানিয়ে তিনি আরও বলেন, যারা কৃতিত্বপূর্ণ কাজ করেছে, তাদের পুরস্কার দেওয়া হবে। সনদ ও আর্থিক সহায়তাও থাকবে এই পুরস্কারের মধ্যে।

একই অনুষ্ঠানে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ তিনটি ঘটনায় পেশাদার ভূমিকার স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সনদসহ প্রত্যেককে ২০ হাজার টাকা সম্মানী দেওয়া হয়। দ্রুত আসামি গ্রেফতার ও তদন্তে প্রশংসনীয় ভূমিকার জন্য তিনজনকে আইজিপি ব্যাচ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২