• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪১:৩৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

৮ জুন ২০২৬ দুপুর ১২:২৬:২৬

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

৮ জুন সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

এর আগে, গত ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে ইউনিসেফ। সেখানে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ এবং এ বিষয়ে ৫টি চিঠিও দেওয়া হয়েছিল। তবে, টিকা ক্রয়ে অর্থ নয়; বরং ক্রয়সংক্রান্ত জটিলতার কারণেই সংকট তৈরি হয়েছিল বলেও জানান তিনি।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩



বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:৩৬

মহাখালীতে ভবনে আগুন
মহাখালীতে ভবনে আগুন
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৪৪