• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৬:২৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

জটিল রোগের চিকিৎসার অনুদান বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী

২ জুন ২০২৬ বিকাল ০৩:০০:২৯

জটিল রোগের চিকিৎসার অনুদান বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট: সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষককার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি বিশালতা পাবে এবং সামাজিক নিরাপত্তা খাতে খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। জটিল রোগের চিকিৎসার অনুদান বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।

২ জুন মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির নির্বাচনী মেনিফেস্টো’ এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, আগামী বছর প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এছাড়া, এতিম শিশুদের শুধু আশ্রয় নয় দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অনেক প্রতিষ্ঠান থাকলেও সমন্বয়ের অভাব রয়েছে। নতুন কর্মপরিকল্পনায় সমন্বয়ের প্রতি জোর দিয়ে সেবার গুনগত মান বাড়াতে কাজ কররে সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬