• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫৪:৫৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

২৪ মে ২০২৬ বিকাল ০৩:৫৬:০৩

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং কোরবানির পশুর হাটকেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে ছয় দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

২৪ মে রোববার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে আগামী ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

ডিএমপি জানিয়েছে, ঈদের সময় রাজধানী ঢাকা থেকে আনুমানিক এক কোটির বেশি মানুষ বিভিন্ন জেলায় যাতায়াত করেন এবং প্রায় ৩০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেন। এ বিপুল যাত্রীচাপ সামাল দিতে এবং পশুর হাটসংলগ্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাকশিল্পের পণ্য, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন।

এ ছাড়া রুট পারমিটবিহীন কোনো বাস চলাচল করতে পারবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। আন্তঃজেলা বাসগুলোকে টার্মিনালের ভেতর থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যেতে হবে এবং সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো যাবে না। অনুমোদিত কাউন্টার ছাড়া রাস্তা থেকে যাত্রী তোলা-নামানোও নিষিদ্ধ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:৪৯





প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪