• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সকাল ০৬:১০:১৩ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

এসেনসিয়াল ড্রাগসের নতুন ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামান

২২ মে ২০২৬ বিকাল ০৪:২১:০৭

এসেনসিয়াল ড্রাগসের নতুন ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামান

ডেস্ক রিপোর্ট: সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আ কা মো. আশরাফুজ্জামান। তাকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।

২১ মে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, The Company Act, 1994-এর আওতায় মেমোরেন্ডাম অ্যান্ড অ্যাসোসিয়েশন অব এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ৫৪(৩) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক

তবে শর্তে বলা হয়েছে, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় সামাদ মৃধাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩