• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৭:৫২ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে জনবল ও স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:২৭

ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে জনবল ও স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: সারাদেশে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে জনবল বৃদ্ধি এবং নতুন ফায়ার স্টেশন স্থাপনের ঘোষণা দিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

১৯ মে মঙ্গলবার সকালে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’, পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৫৩৮টি ফায়ার স্টেশন রয়েছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে পর্যাপ্ত নয়। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নতুন ফায়ার স্টেশন স্থাপন ও জনবল বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, গজারিয়াতে ফায়ার সার্ভিসের একটি আধুনিক ট্রেনিং একাডেমিসহ প্রায় ২০টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।

আরও পড়ুন

সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে শহিদ হওয়া ফায়ার সার্ভিসের ৫২ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ মে পর্যন্ত সারাদেশে তিন দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০