• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৩১:১০ (18-May-2026)
  • - ৩৩° সে:

র‌্যাবের নাম পাল্টালে যুক্তরাষ্ট্র হয়তো নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ মে ২০২৬ বিকাল ০৩:৩৬:৫৭

র‌্যাবের নাম পাল্টালে যুক্তরাষ্ট্র হয়তো নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: র‌্যাবের নাম পাল্টালে যুক্তরাষ্ট্র হয়তো নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, এলিট ফোর্স হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের নাম পরিবর্তনের বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার।

Ad
Ad

১৮ মে সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

Ad

এ সময় তিনি বলেন, র‍্যাবের জন্য নতুন আইন হচ্ছে; সেখানে জবাবদিহিতা এবং স্বচ্ছতাও নিশ্চিত হবে।

র‍্যাব থাকবে না বিলুপ্ত করা হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন প্রত্যাশা মানুষের। জনপ্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেজন্য একটা এলিট ফোর্স অবশ্যই দরকার হবে।  তাদের যে ইকুইপমেন্টস, লজিস্টিকস, ট্রেনিং, ফ্যাসিলিটিস, অ্যাসেটস-সবকিছু সেখানে যাবে।

র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও র‍্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ মে ২০২৬ বিকাল ০৩:৫২:৪৩









Follow Us