• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৩৩:৩৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ

১৭ মে ২০২৬ রাত ০৮:০৬:৩৩

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি)’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

১৭ মে রোববার সচিবালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশের অব্যাহত উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করায় ইউএনপি’র প্রশংসা করেন। আগামী দিনগুলোতে এ সহযোগিতা আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি জানান, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বর্তমান সরকারের নির্বাচনী ২০২৬-২০৩০ সাল মেয়াদি কর্মকৌশল প্রণয়ন করছে। 
এ ছাড়াও ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান পরিচালনায় স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় প্রশিক্ষণেরর উদ্যোগ নেয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তন জনিত ইকোসিস্টেমের সাথে জনগোষ্ঠীকে খাপ খাইয়ে নিতে ইউএনডিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করছে বলে মন্ত্রীকে জানান প্রতিনিধি।

মন্ত্রী মানুষের জীবন মান উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি লাঘবে আরও বিস্তৃত কার্যক্রম গ্রহণ করার জন্য ইউএনডিপি'র প্রতি আহ্বান জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয় ও ইউএনডিপি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২

ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০