• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:২৯:৪৮ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের কোটি কোটি টাকা লুটপাট হয়েছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

১৬ মে ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৬

আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের কোটি কোটি টাকা লুটপাট হয়েছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ডেস্ক রিপোর্ট: গত ১৬ বছরের শাসনামলে আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন খাতের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক খাতকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

তিনি বলেন, তৎকালীন সরকারের সময়ে দেশের কোটি কোটি টাকা লুটপাট হয়েছে এবং জনগণের অর্থ আত্মসাৎ করা হয়েছে। বর্তমান সরকার সেই অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে।

১৬ মে শনিবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কর্মসংস্থান ব্যাংক-এর ২৮৯তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী, জেলা প্রশাসক সৈয়দা নূরজাহান আশরাফী এবং পুলিশ সুপার মো. মেহনাজুল আলম।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ব্যাংকের কথা শুনলে মানুষের মনে দুটি চিত্র ভেসে ওঠে একটি ভালো এবং অন্যটি খারাপ। কর্মসংস্থান ব্যাংক যেন ইতিবাচক ভাবমূর্তি নিয়ে এগিয়ে যেতে পারে, সে জন্য কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জন্য আওয়ামী লীগই দায়ী ছিল। তাদের অনিয়ম, ফ্যাসিবাদী আচরণ সাধারণ মানুষ এমনকি দলীয় নেতাকর্মীরাও পছন্দ করেনি।

তারেক রহমান দেশের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা করতে চান বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে, যার মাধ্যমে প্রত্যেক পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবে। কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে এবং মসজিদের ইমাম ও মন্দিরের সেবায়েতদের মাসিক ভাতা প্রদান করা হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১