• ঢাকা
  • |
  • রবিবার ১২ই বৈশাখ ১৪৩৩ রাত ১২:৫১:২৫ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

শপথ নিলেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আরাফাত

২৬ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:১৭:৩৯

শপথ নিলেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আরাফাত

নিজস্ব প্রতিবেদক: শপথ নিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। ২৬ জুলাই বুধবার জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

Ad
Ad

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম।

Ad

শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

এসময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৭ জুলাই সোমবার এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৮:০০





মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৪:৫০




Follow Us