• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৫২:৩১ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

১০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৭:০৯

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক : তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ৯ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী ২ দুর্বৃত্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে আচমকা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পরে রাত আড়াইটার দিকে তা নিস্ক্রিয় করে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট।

এদিকে, পালিয়ে যাওয়া দুই দুর্বৃত্তকে শনাক্ত করে গ্রেফতারে কাজ করছে পুলিশ। যান চলাচল নিয়ন্ত্রণ'সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল
১০ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৩:১৭



আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
১০ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২১:১০