• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা কার্তিক ১৪৩৩ রাত ০১:৫৮:০৯ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭ মে ২০২৬ দুপুর ০২:৫৯:৫০

সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীকে পুনরায় সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা গেছে বলে সরকার ও জনগণের মধ্যে আস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

৭ মে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সিলেট বিভাগের পাথর কোয়ারি নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কীভাবে এই প্রত্যাহার কার্যক্রম বাস্তবায়ন করা হবে তা নিয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা যৌথভাবে সিদ্ধান্ত নেবে। ধাপে ধাপে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরও পড়ুন

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

তিনি জানান, চলমান অভিযানে নিয়মিতভাবে দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার  করা হচ্ছে। আইনের ঊর্ধ্বে কেউ নয় উল্লেখ করে তিনি বলেন, সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে অভিযান পরিচালিত হচ্ছে। কোথাও যৌথ অভিযান, আবার কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর একক অভিযান পরিচালিত হচ্ছে এবং এসব অভিযানের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে।

এছাড়া বৈঠকে পরিবেশ সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করে ইকোলজিক্যালি ক্রিটিকাল এলাকা বাদ দিয়ে সীমিত পরিসরে পাথর কোয়ারি ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে মাঠ পর্যায়ের জরিপ রিপোর্ট তৈরির জন্য সিলেটের বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে বলেন জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কমিটিতে সুনামগঞ্জ ও সিলেটের জেলা প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন পরিচালক থাকবেন এবং প্রয়োজনে তারা আরও বিশেষজ্ঞ সদস্য নিতে পারবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

দুর্গাপূজার শিক্ষা হোক সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রেরণা: এলজিআরডি মন্ত্রী

তিনি আরও বলেন, পাথর আহরণ, পরিবেশ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের শেষ দিকে কমিটির রিপোর্ট পাওয়ার আশা করা হচ্ছে। এরপর আগামী মাসে আবার বৈঠক হবে।

তথ্যসূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ