• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩৫:০৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল

৪ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:৩০

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ)-এর মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা। এসময় সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী।

৪ মে সোমবার বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিস্তারিত আলোচনা হয়।

উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে দুই পক্ষই যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি

মন্ত্রী বলেন, পল্লী উন্নয়নে গবেষণা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রম জোরদারে সিরডাপ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এ ধরনের উদ্যোগে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।

এসময় সিরডাপের মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষত সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে একটি সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৮:৫৯

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫১:৪১

সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:১৩





মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:১২