• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:২৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

মাহদী আমিনের সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:১৩

মাহদী আমিনের সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁওয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, ভবিষ্যৎ সহযোগিতা এবং বহুমাত্রিক উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, চীনের সঙ্গে বিএনপির ঐতিহ্যগত সম্পর্ক দীর্ঘদিনের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়েও এই সম্পর্ক সুদৃঢ় ছিল বলে তিনি স্মরণ করেন।

বৈঠকে সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে শিক্ষা খাতের মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, এবং তৈরি পোশাক, টেক্সটাইল ও ইলেকট্রনিক ডিভাইস খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। 
চীন বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিবেচনা করছে বলে জানান ইয়াও ওয়েন। তিনি বলেন, হাই-টেক ইন্ডাস্ট্রি, সোলার পাওয়ার, আইসিটি, ই-ভেহিকলস, ম্যানুফ্যাকচারিং, কৃষি-বীজ ও সার খাতে যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। দুই দেশের সম্পর্ক আরও জোরদারে চীন ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে দেশটি। মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা খাতের উন্নয়ন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা, এবং তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষা অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

শ্রমবাজারে এক্সচেঞ্জ প্রোগ্রাম, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষায় প্রশিক্ষণ, এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নেও চীন কাজ করতে আগ্রহী বলে জানায়।

বৈঠকে চাইনিজ ইপিজেড স্থাপনের সম্ভাবনা, বিভিন্ন উন্নয়নের প্রকল্পে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়ে আলোচনা। বাংলাদেশে অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে চীন প্রস্তুত রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম উন্নয়ন, ইলেকট্রিক-বাস চালু, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম আরও বাড়ানো এবং স্কিল ডেভেলপমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে চীন বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮