• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৪১:১১ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

পহেলা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৬:৩২

পহেলা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

১২ এপ্রিল রোববার রাজধানীর রমনা পার্কে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Ad
Ad

তিনি জানান, ১৪ এপ্রিল নববর্ষ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে বিপুল মানুষের সমাগম হবে। এ কারণে পুরো ঢাকা মহানগরীকে ৯টি সেক্টর ও ১৪টি সাব-সেক্টরে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় ইউনিফর্ম ও সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল টিম দিয়ে সুইপিং করা হবে।

Ad

ডিএমপি কমিশনার আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যারিকেড বসানো হবে। প্রবেশপথে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। সিসিটিভি, ড্রোন ও ভিডিও ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে।

ইভটিজিং, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে সাদা পোশাকে বিশেষ টিম কাজ করবে জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে।

জানা গেছে, পহেলা বৈশাখের দিন রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সকাল ৬টা ১৫ মিনিট থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া চারুকলার উদ্যোগে সকাল ৯টায় শুরু হবে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা, যা নির্ধারিত রুটে ঘুরে আবার চারুকলায় এসে শেষ হবে।

নিরাপত্তার স্বার্থে বিকেল ৫টার পর রমনা পার্কে নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সন্ধ্যা ৬টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সন্দেহজনক কিছু দেখলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা ডিএমপির কন্ট্রোল রুমে জানাতে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৫৯


সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:০৯



দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:১২

ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:২৪




Follow Us