• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:৪৩:০৩ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত ৩৯৪, আহত ১২৮৮

৩০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৯:২২

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত ৩৯৪, আহত ১২৮৮
“সংবাদ সম্মেলন”

নিজস্ব প্রতিবেদক: এবারের ঈদুল ফিতরকে ঘিরে আগে-পরে সড়ক, রেল ও নৌপথে সংঘটিত দুর্ঘটনায় সারাদেশে ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনাই সবচেয়ে বেশি প্রাণহানির কারণ।

আজ ৩০ মার্চ সোমবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২৬’ প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী প্রতিবেদনটি উপস্থাপন করেন।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত এবং অন্তত ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন।

Ad

এ ছাড়া রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের তুলনায় এবারের ঈদযাত্রায় প্রাণহানি ৮ দশমিক ২৬ শতাংশ এবং দুর্ঘটনা ৮ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। মোট দুর্ঘটনার ৪৩ শতাংশই ঘটেছে জাতীয় মহাসড়কে।

দুর্ঘটনার তালিকায় এবারও শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ঈদে ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬ দশমিক ১২ শতাংশ এবং নিহতের ৩৮ দশমিক ৪৬ শতাংশ। যানবাহনভিত্তিক হিসাবে দুর্ঘটনায় জড়িতের মধ্যে ২৭ দশমিক ১৬ শতাংশ মোটরসাইকেল, ১৭ দশমিক ৭৩ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান এবং ১৬ দশমিক ২২ শতাংশ যাত্রীবাহী বাস।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, নতুন সরকার এলেও পরিবহন খাতে পুরোনো আমলাতন্ত্র ও মালিক-শ্রমিক নেতাদের প্রভাব অব্যাহত রয়েছে। তিনি বলেন, সরকারের ঈদ ব্যবস্থাপনা সভায় যাত্রী বা নাগরিক সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়নি। ভাড়া নৈরাজ্য ও অব্যবস্থাপনার কারণেও দুর্ঘটনা বেড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us