• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৪১:৪৪ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

মোটরসাইকেল রাইড শেয়ারকারীরা দৈনিক পাবেন ৫ লিটার তেল

১০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৪১

মোটরসাইকেল রাইড শেয়ারকারীরা দৈনিক পাবেন ৫ লিটার তেল

নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেল রাইড শেয়ারকারীরা এখন থেকে দিনে সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল নিতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এটি শুধুমাত্র মহানগরের জন্য প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।

১০ মার্চ মঙ্গলবার বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

জ্বালানি তেল সরবরাহ গ্রহণের ক্ষেত্রে কিছু শর্তাবলি দিয়েছে বিপিসি:  

Ad

১. ফিলিং স্টেশন হতে জ্বালানি তেল গ্রহণের সময় মোটরসাইকেল রাইড শেয়ার ভোক্তাকে আবশ্যিকভাবে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ প্রদান করতে হবে।

২. ফিলিং স্টেশন হতে প্রতিবার জ্বালানি তেল গ্রহণের সময় পূর্ববর্তী ক্রয় রশিদ, বিলের মূল কপি জমা প্রদান করতে হবে; এবং

৩. মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্যাদি রাইড শেয়ারিং অ্যাপদের সাথে যাচাইপূর্বক জ্বালানি তেল সরবরাহ করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর
মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর
১০ মার্চ ২০২৬ দুপুর ০১:০৮:৩০








Follow Us