• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:১৪:২৬ (13-May-2026)
  • - ৩৩° সে:

৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক

১৩ মে ২০২৬ সকাল ১১:০৯:৪৩

৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক

অনলাইন ডেস্ক: বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিতে সহায়তার লক্ষ্য এবং এর ইপিআই কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করার সহযোগী হিসেবে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন (Sinovac Foundation) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ WHO Pre-Qualified পোলিও ভ্যাকসিন (Sabin Strain) অনুদান হিসেবে দিয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে এ পোলিও ভ্যাকসিনের ডোজ হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad

১৩ মে বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad

ভ্যাকসিনের নাম : Poliomyelitis Vaccine (Vero Cell, Inactivated Sabin strains) (sIPV)। ভ্যাকসিনের সংখ্যা বা সর্বমোট ডোজ : ৩,৮০,০০০ (৭৬,০০০ ভায়াল) ৷

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণ করেন।

এ সময় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মন্দিরের দেয়াল ধসে নিহত ৬, আহত ১৪
মন্দিরের দেয়াল ধসে নিহত ৬, আহত ১৪
১৩ মে ২০২৬ সকাল ০৯:৫৭:১৩





Follow Us