• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:৫২:০৩ (06-Mar-2026)
  • - ৩৩° সে:

আজ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস

২ মার্চ ২০২৬ দুপুর ১২:০৬:৪৪

আজ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ ২ মার্চ, বাংলাদেশের ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ডাকসুর তৎকালীন সহ-সভাপতি আ স ম আবদুর রব সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেছিলেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে ওই দিনে সাড়া দিয়েছিল সাধারণ মানুষ।

Ad
Ad

জানা যায়, পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষিত হওয়ার কারণে সকাল থেকেই ঢাকা শহর মিছিলের নগরীতে পরিণত হয়। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একত্রিত হন, এবং পাকিস্তানি শাসকের নিপীড়ন ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়।

Ad

বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম পতাকা সর্বপ্রথম উত্তোলন করেছিলেন ছাত্রলীগের তৎকালীন নেতা আ স ম আব্দুর রব, এবং ছাত্র সমাবেশের নেতৃত্বে ছিলেন নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ প্রমুখ।

উল্লেখ্য, তখন বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপ ছিল না। প্রথম পতাকার নকশা করেছিলেন শিব নারায়ণ দাশ, যেখানে সবুজ জমিনের মধ্যে লাল বৃত্তে সোনালি মানচিত্র ছিল। পরে ১৭ জানুয়ারি ১৯৭২ সালে বর্তমান পতাকার রূপ সরকারিভাবে গৃহীত হয়, যেখানে মানচিত্র বাদ দেওয়া হয় এবং নকশা করেছেন কামরুল হাসান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us