• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৩৫:৩১ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

ধর্ষণ মামলায় জড়িতদের আশ্রয় দিলে শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৩:৩৭

ধর্ষণ মামলায় জড়িতদের আশ্রয় দিলে শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে ধর্ষণ মামলায় যারা জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

২৮ ফেব্রুয়ারি শনিবার ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Ad
Ad

আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে, প্রত্যেকটা অধ্যাদেশই আমরা বিল আকারে পেশ করবো। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা ১৩৩ অধ্যাদেশের প্রত্যেকটিই পেশ করা হবে।

Ad

তিনি আরও বলেন, মামলার জট আমাদের দেশে একটি প্রকট সমস্যা। সেটাকে নিরসন করতে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ বিচার বিভাগের স্বাধীনতার অপব্যবহার করলে বিষয়টি সুপ্রিম কোর্ট দেখবেন বলেও জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, মাদক-সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, হানাহানি-মারামারি এসব ব্যাপারে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গুটিকয়েক দুষ্কৃতিকারীর কারণে সরকারের ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।  

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি সভাপতি এমএ মজিদ, রাশেদ খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১
রাজাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩২:৫৬


পানির অভাবে বোরো আবাদ বিপর্যস্ত, কৃষকদের আর্তনাদ
পানির অভাবে বোরো আবাদ বিপর্যস্ত, কৃষকদের আর্তনাদ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২১:৫৬






বকেয়া বেতনের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৯:৪৪

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৫:৩২


Follow Us