• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:০১:১৯ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

তিন মন্ত্রণালয়ে সচিব বদলি

২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৮:০৯

তিন মন্ত্রণালয়ে সচিব বদলি

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি দিয়ে বদলি করেছে সরকার। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে জনপ্রশাসনে বদলি করা হয়েছে।

Ad

২৩ ফেব্রুয়ারি সোমবার তিনজনকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Ad
Ad

তিন সচিবের মধ্যে সাইফুল্লাহ পান্না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব হিসেবে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন। আগামী সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হবে।

আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মিজ রেহানা পারভীনের নিয়মিত চাকরির মেয়াদ শেষের দিকে। তিনি স্বাভাবিক নিয়মেই অবসর উত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

তবে নিয়মিত চাকরির মেয়াদ শেষ হওয়ার অনেক আগে ধর্ম সচিবকে জনপ্রশাসনে পাঠানোর মধ্য দিয়ে তাকে মূলত কর্মহীন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কারণ আগামী জুলাইতে তার পিআরএলে যাওয়ার কথা। তার আগেই তাকে জনপ্রশাসনে বদলি করা হলো। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইফতারে ডিম দিয়ে সুস্বাদু চপ তৈরির রেসিপি
ইফতারে ডিম দিয়ে সুস্বাদু চপ তৈরির রেসিপি
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৫:২৮








তিন মন্ত্রণালয়ে সচিব বদলি
তিন মন্ত্রণালয়ে সচিব বদলি
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৮:০৯



Follow Us