• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:১৮:২৬ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৬:১২

১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ওইদিন বেলা ১১টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।

Ad

২৩ ফেব্রুয়ারি সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিষ্টাব্দের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন।

রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।

প্রথা অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন ১২ মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক যাত্রা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাগিব রউফ চৌধুরী
নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাগিব রউফ চৌধুরী
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০৫

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১২:২৭

ফুলবাড়ীতে গরুর পচা মাংস বিক্রি, জরিমানা ও মাংস জব্দ
ফুলবাড়ীতে গরুর পচা মাংস বিক্রি, জরিমানা ও মাংস জব্দ
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:৪০



আমরা যেন বারবার বাধার শিকার না হই: ভাবনা
আমরা যেন বারবার বাধার শিকার না হই: ভাবনা
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:২০

রূপগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার
রূপগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৪৫





Follow Us