• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৪৩:১৯ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

নিজেদের শক্তিশালী করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

২৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪৮:৫১

নিজেদের শক্তিশালী করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: নিজেদের নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ২৩ ফেব্রুয়ারি সোমবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এক বার্তায় এ কথা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে ওই এক্স বার্তায় তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।”

রাষ্ট্রদূত আরও জানান, ‌‍‌‍“বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে বলে আমি আশাবাদী।’ পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

ক্রিস্টেনসেন পররাষ্ট্রসচিব, প্রতিমন্ত্রীরও সঙ্গেও বৈঠক করেন।

এরপর ইইউ মিশন প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফান্স, ডেনমার্কসহ ৮টি দেশের রাষ্ট্রদূতরাও আসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে। ইইউ প্রতিনিধি দলও পররাষ্ট্রসচিব, প্রতিমন্ত্রী ও মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকগুলোতে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬