• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:১৩:১৮ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৩২

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

Ad

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রেরিত এক বিশেষ অভিনন্দন বার্তায় চীনা প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে চীন আশা প্রকাশ করেছে, আগামীর দিনগুলোতে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

Ad
Ad

অভিনন্দন বার্তায় লি কিয়াং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ কেবল প্রতিবেশী দেশই নয়, বরং দীর্ঘদিনের বিশ্বস্ত ও কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার গত ৫১ বছরে উভয় দেশ সর্বদা একে অপরকে সমান মর্যাদা দিয়ে এসেছে। পারস্পরিক সম্মান ও জয়-জয়ের মানসিকতা নিয়ে দুই দেশ যেভাবে একে অপরের উন্নয়নে কাজ করেছে।

চীনা প্রধানমন্ত্রী তার বার্তায় উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অধীনে সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে সকল ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি করতে আগ্রহী। 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা শপথ গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা
বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৫৪


ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:৪৬

নাগেশ্বরীতে একাধিক মামলার আসামি গ্রেফতার
নাগেশ্বরীতে একাধিক মামলার আসামি গ্রেফতার
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০১:২৩


Follow Us