নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপিকে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সরকার গঠনের এই সম্মতি প্রদান করা হয়।


এর আগে, সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে সরকার গঠনের অনুমতি চেয়ে আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করে। এরপরই প্রেসিডেন্ট সরকার গঠনের সবুজ সংকেত দেন।
প্রেসিডেন্টের প্রেস উইং সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available