• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:২৬:৪৩ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

মাহে রমজান উপলক্ষ্যে

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার বাণী

১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৪:১৬

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার বাণী

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা বাণী জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Ad

১৫ ফেব্রুয়ারি রোববার দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম-এর উদ্যেশে এ শুভেচ্ছা বাণী দেন। তিনি বলেন, রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।

Ad
Ad

ড. মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে।

প্রধান উপদেষ্টা বলেন, আসুন, আমরা পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস, হিংসা বিদ্বেষ পরিহার করি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি, রমজানের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন।

তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ, গ্রেফতার আরও ২
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ, গ্রেফতার আরও ২
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৩:৪৬

টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত-২
টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত-২
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৪:৫১


হঠাৎ কেন খালি পায়ে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম
হঠাৎ কেন খালি পায়ে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০২:০২





আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:৩৭


Follow Us