নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

১৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।


ইভারস আইজাবস বলেন, ইইউর পর্যবেক্ষকরা ৮০৫টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন গ্রহণযোগ্য ও আইনের শাসন অনুসারে অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেছে। তবে নারীদের বিরুদ্ধে অবমাননাকর কথাবার্তার ঘটনা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচন কমিশন পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রচারণার সময় প্রার্থীরা স্বাধীনভাবে গণসংযোগ করতে পেরেছেন।
এছাড়া নির্বাচনে নারীদের কম অংশগ্রহণ নারী ক্ষমতায়নে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতির ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন ইইউর এই পর্যবেক্ষক প্রধান।
তিনি বলেন, নির্বাচন ঘিরে নারীদের বিরুদ্ধে ডিজিটাল পুরুষতান্ত্রিক হয়রানি, চরিত্রহনন এবং যৌন নির্যাতনমূলক আচরণের ঘটনা ঘটেছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। ডিজিটাল হয়রানির শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইইউ।
নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে জয়-পরাজয় মেনে নিয়েছে এ বিষয়টিকে প্রশংসনীয় বলেও মন্তব্য করেন ইভারস আইজাবস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available