• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৫৬:২৭ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

ইতিহাসে এত আইশৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো নির্বাচনে ব্যবহার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২১:৩৮

ইতিহাসে এত আইশৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো নির্বাচনে ব্যবহার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে এবং ফ্রি-ফেয়ার হবে। কোনো ধরনের শঙ্কা নেই। এবারের মতো যে পরিমাণ আইনশৃঙ্খলাবাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাতে পারবেন না।

Ad


১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এতে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলায় দায়িত্বরত তিন বাহিনীর সব অধিনায়ক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 তিনি বলেন, নির্বাচনের দিনে যদি কোনো ধরনের সহিংসতা হয়, তাহলে দেখতে পারবেন কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা আগের অন্যান্য নির্বাচনগুলো দেখেন, অন্যান্য নির্বাচনগুলো যেরকম সহিংসতা হতো এবার কিন্তু আল্লাহ দিলে এখন পর্যন্ত হয়নি। আমরা আশা করব, সামনেও হবে না। অন্যান্য সময় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সশস্ত্র বাহিনী ভোট প্রাঙ্গণে যেতে পারত না, এবার আমাদের সিনিয়র সচিব ভালো ব্যবস্থা গ্রহণ করেছেন, প্রতিটি ভোট প্রাঙ্গণে তাঁরা যেতে পারবে। এছাড়া নির্বাচনের দিনে যদি কোনো ধরনের সহিংসতা হয় তাহলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া ফরিদপুর অঞ্চলের নির্বাচনী প্রস্তুতি খুব ভালো রয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি কেন্দ্রেই সিসিটিভি ও ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। যেসব কেন্দ্রে বাউন্ডারি নেই, সেখানে বাঁশ দিয়ে ব্যবস্থা করা হয়েছে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:২২


সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৫:২৬




যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান
যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৫:৫৫

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:০৯

চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:৩৭


Follow Us