• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:৫৬:০৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

শিগগিরই প্রকাশ হবে উপদেষ্টাদের সম্পদের তথ্য: প্রেস সচিব

৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:১৬

শিগগিরই প্রকাশ হবে উপদেষ্টাদের সম্পদের তথ্য: প্রেস সচিব

অনলাইন ডেস্ক: অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধিকাংশ উপদেষ্টা ইতোমধ্যে তাদের সম্পদের হিসাব জমা দিয়েছেন। দুয়েকজন ছাড়া বাকিদের সম্পদের তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

প্রেস সচিব বলেন, নির্বাচনে ভোটের হার কেমন হবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সম্পর্কে শফিকুল আলম বলেন, নভেম্বর মাস থেকে দলটি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে আসছে। তবে বর্তমানে তাদের কার্যক্রম মূলত অনলাইনকেন্দ্রিক। মাঠে বড় কোনো মিছিল বা কর্মসূচি চোখে পড়ছে না বলেও মন্তব্য করেন তিনি।

গণমাধ্যম প্রসঙ্গে প্রেস সচিব দাবি করেন, গত ১৮ মাসে গণমাধ্যম ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণমুক্ত। তারা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পেরেছে। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়, সে বিষয়েও সরকার সতর্ক ছিল। পাশাপাশি আগের সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া কিছু গণমাধ্যম পুনরায় চালু করা হয়েছে এবং এ খাতে নানা সংস্কার বাস্তবায়ন করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ৩৩০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সর্বোচ্চ প্রায় ২১১ জন পর্যবেক্ষক আসার কথা রয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল না যে কাউকে ধরে এনে সার্টিফিকেট নেওয়া। বরং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করতেই সরকার কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫





Follow Us