• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৫:৪৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন।

৯ ফেব্রুয়ারি সোমবার বঙ্গভবনে তিনি এ ভোট দেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভোট পাবনা-৫ আসনে (সদর)। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে তিনি এ ভোট দেন বলে জানান, রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।

আরও পড়ুন

সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হলো প্রবারণা পূর্ণিমা

এর আগের নির্বাচনে নিজের নির্বাচনি এলাকা পাবনায় না যাওয়ার ব্যাখ্যায় রাষ্ট্রপতি বলেছিলেন, আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে ওখানে যাই, তাহলে ভোটের দিন আমার ভোটকেন্দ্রসহ পুরো পাবনা জেলায় একটা প্রভাব পড়বে, আমার নিরাপত্তার কারণে।

তিনি আরও বলেছিলেন, সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে হয়তবা একটু বিড়ম্বনায় পড়বেন, একটু বাধার সম্মুখিন হবেন, হয়ত কিছুক্ষণের জন্য। আমার সচেতন বুদ্ধি বলে, এ ক্ষেত্রে আমার এলাকায় গিয়ে ভোট দেওয়া, সাধারণ ভোটারদের বিঘ্নিত করা আমার উচিৎ হবে না।

দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে যে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি, তার পদ্ধতি ছিল প্রথাগত। এবারই নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের পদ্ধতি চালু করেছে। এক্ষেত্রে অনলাইনে নিবন্ধন সেরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ মিলছে।

আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি

নতুন পদ্ধতিতে ইতোমধ্যে কারাগার থেকে ভোট দিয়েছেন বহু বন্দী। এছাড়া আমলা, পুলিশ, নির্বাচনি কর্মকর্তাসহ হাজার হাজার ভোটার এবং পাঁচ লক্ষাধিক প্রবাসী এবার পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০