নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন ও গণভোটে বেসরকারি সংগঠন পিপলস অ্যাডভান্সমেন্ট সোশ্যাল অ্যাসোসিয়েশন (পাশা)-এর নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, ‘পাশা’ নামে একটি এনজিও প্রায় ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হলে সংস্থাটির সক্ষমতা সম্পর্কে ইসি নিশ্চিত হতে পারেনি। এ কারণেই তাদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবুল কালাম আজাদ মজুমদার আরও বলেন, এখন পর্যন্ত সংগঠনটির সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে প্রবাসী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এবারের নির্বাচনে প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আনুমানিক ১২০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহ ও প্রচারের কাজে নিয়োজিত থাকবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available