অনলাইন ডেস্ক: পোশাক খাতে শ্রমিক আন্দোলনের নামে কিছু ব্যক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এবং এতে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাফ জানিয়েছেন, এই আন্দোলন প্রকৃত শ্রমিকদের কোনো আন্দোলন নয়।
৪ নভেম্বর (বুধবার) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে পুরো পরিস্থিতি মোকাবিলা করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ না করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আন্দোলনরত শ্রমিকদের অবিলম্বে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের লক্ষ্যে ইতোমধ্যে মজুরি বোর্ড কাজ শুরু করেছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের আগেই তারা তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে।"
সালাহউদ্দিন আহমদ আরও নিশ্চিত করেন যে, আগামী বছরের জানুয়ারি থেকেই শ্রমিকেরা নতুন স্কেলের মজুরি পাবেন। এছাড়া শ্রমিকদের সার্বিক জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available