• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:১৬:৫১ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান

১৫ জানুয়ারী ২০২৬ রাত ০৮:২১:১১

রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি বাড়বে উল্লেখ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ আশা প্রকাশ করেছেন এতে সামনের রমজানে দেশে এলপি গ্যাসের সংকট থাকবে না।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত 'এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ' বিষয়ক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

মূলত, দেশে এলপি গ্যাস দাম ও সরবরাহ উভয় ক্ষেত্রেই গত কয়েকদিন ধরেই চলছে নজিরবিহীন নৈরাজ্য। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ টাকায়ও অনেক জায়গায় মিলছে না নিত্য প্রয়োজনীয় এ জ্বালানি পণ্য।

এ সময় চলমান সংকটের জন্য বিইআরসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন এলপি গ্যাস আমদানিকারকরা। তারা বলেন, আমদানি বাড়াতে চাইলেও যথাসময়ে সাড়া দেয়নি সরকার।

তবে এ দাবি নাকচ করে দেন বিইআরসি চেয়ারম্যান। কয়েকটি প্রতিষ্ঠানের উদাহরণ টেনে তিনি বলেন, 'যারা বাড়তি আমদানি করেছে, তাদের বাধা দেয়া হয়নি। জানুয়ারিতে ১ লাখ ৫০ হাজার টন এলপিজি আসার কথা রয়েছে। আশা করি রমজানে সমস্যা হবে না।'

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:৩২

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:০৫

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯