• ঢাকা
  • |
  • সোমবার ১লা চৈত্র ১৪৩২ ভোর ০৪:০১:২৩ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

১৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৬:৫৮

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। গতকাল ১৪ জানুয়ারি বুধবার বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ও বিচারিক প্রক্রিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন।

Ad
Ad

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বিচার বিভাগের উন্নয়নে রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।

Ad

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
১৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১০







Follow Us