• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৫২:০০ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্রের দায় কিছুটা মোচনের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

২১ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩০:১৭

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্রের দায় কিছুটা মোচনের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র তাদের প্রতি দায় কিছুটা হলেও মোচনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সক্ষমতা অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে।

২১ নভেম্বর শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গৌরব সব সময় তাঁকে আন্দোলিত করে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনিও গর্বিত। মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের সম্মানিত করার মাধ্যমে সরকার সেই দায় কিছুটা মোচনের চেষ্টা করছে।

আরও পড়ুন

বন্ধ হচ্ছে কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশি ভিসা কেন্দ্র

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সরকার কাজ করে যাচ্ছে।

এর আগে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯
২১ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:১৮