• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৩৮:৫৫ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ করা যাবে জাতীয় নিরাপত্তা এজেন্সিতে

২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৫:৩১

হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ করা যাবে জাতীয় নিরাপত্তা এজেন্সিতে

অনলাইন ডেস্ক: সন্ত্রাস ও সহিংসতার উসকানি সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে সরাসরি অভিযোগ করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।

২০ ডিসেম্বর শনিবার থেকে হোয়াটসঅ্যাপ এবং ইমেইলে এ সংক্রান্ত অভিযোগ গ্রহণ করবে সংস্থাটি।

হোয়াটসঅ্যাপ এবং ইমেইলে প্রাপ্ত অভিযোগগুলো জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে রিপোর্ট করবে।

আরও পড়ুন

উদ্বেগ পেরিয়ে স্বস্তির পূজা, নিরাপত্তায় সরকারের উদ্যোগ

উল্লেখ্য, সরকার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ডাউন করতে পারে না, সরকার শুধুমাত্র যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতার সঙ্গে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্লাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে।

মনে রাখা দরকার, হেট স্পিচ, যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয়, সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ মতে দণ্ডনীয় অপরাধ।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির টুল হিসাবে ব্যবহার করা থেকে বিরত থাকার পাশাপাশি দেশ এবং নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে জনসাধারণকে আহ্বান জানাচ্ছে।

আরও পড়ুন

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

যে নম্বর এবং ইমেইলে রিপোর্ট করা যাবে:

হোয়াটসঅ্যাপ নম্বর 01308332592

ই-মেইল notify@ncsa.gov.bd

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৫:৪৭