• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৮:২৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে মার্চ টু সহকারী ভারতীয় হাইকমিশন কর্মসূচিতে পুলিশের বাধা

১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৯:২৩

রাজশাহীতে মার্চ টু সহকারী ভারতীয় হাইকমিশন কর্মসূচিতে পুলিশের বাধা

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি ও মার্চ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

১৮ ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় ভারতীয় আধিপত্যবাদবিরোধী ‘জুলাই ৩৬ মঞ্চ’ এর আহ্বানে ভদ্রা মোড় থেকে সহকারী ভারতীয় হাইকমিশন কার্যালয় পর্যন্ত লংমার্চ কর্মসূচির ডাক দেওয়া হয়।

কর্মসূচি অনুযায়ী সাড়ে ১২টার দিকে মার্চ শুরু হলে হাইকমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশি ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে ব্যারিকেডের সামনে অবস্থান নেন এবং সামনে অগ্রসর হওয়ার অনুমতি চান।

তবে প্রায় ১৫ মিনিট অপেক্ষার পরও অনুমতি না পাওয়ায় তারা জোরপূর্বক হাইকমিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে তাদের গায়ে হাত তোলার অভিযোগ করেন।

ঘটনার পর অংশগ্রহণকারীরা ব্যারিকেডের সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় তারা সেখানে অবস্থান করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই হাইকমিশন সংলগ্ন সড়কে কাউকে প্রবেশ করতে দেয়নি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে শেষ পর্যন্ত লংমার্চ ও ঘেরাও কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১