• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৫৭:৩৯ (06-Oct-2026)
  • - ৩৩° সে:

মেট্রোরেল লাইনে কুকুর, কিছু সময় বন্ধ ছিল চলাচল

৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:৪২

মেট্রোরেল লাইনে কুকুর, কিছু সময় বন্ধ ছিল চলাচল
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটের মেট্রোরেল লাইনে একটি কুকুর ঢুকে পড়ায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে কুকুরটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হলে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।

৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টা ৫২ মিনিটে কারওয়ান বাজার স্টেশনে এ ঘটনা ঘটে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (৬ অক্টোবর) মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ে। এ কারণে একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। পরে নিরাপত্তাজনিত কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

মোহসিন শেখ জানান, পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৬:০৪






ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭
৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১২:২৫