• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫২:১৩ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সিইসিসহ ৫ কমিশনার

৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১২:৩৫

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সিইসিসহ ৫ কমিশনার

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনার। ৭ ডিসেম্বর রোববার কমিশন সভা শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতে যাচ্ছেন তারা।

জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আজ (রোববার) প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ হবে। এতে সার্বিক বিষয়ে আলোচনা হবে। এটা সৌজন্য সাক্ষাৎ। এরপর ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।’

দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে।

আরও পড়ুন

টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

২০২৪ সালের ২১ নভেম্বর শপথ নেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি। চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ। আর সচিব রয়েছেন আখতার আহমেদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬