• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১০:১৯:০৮ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

২৯ নভেম্বর ২০২৫ সকাল ০৭:৪৫:৩৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

২৮ নভেম্বর শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা-সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।

Ad

তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে। সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য বড় অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য জাতির কল্যাণের সঙ্গেও সরাসরি সম্পর্কিত।”

প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদানে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশও প্রদান করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
৩ মার্চ ২০২৬ রাত ০৯:৪০:০৬



পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
৩ মার্চ ২০২৬ রাত ০৮:৩৯:৪৬



দেশের রিজার্ভ আরও বাড়ল
দেশের রিজার্ভ আরও বাড়ল
৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪





Follow Us