• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৬:২৬ (09-Jul-2026)
  • - ৩৩° সে:

যুগ্মসচিব পদে ১৭২ জনের পদোন্নতি, প্রজ্ঞাপন জারি

৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:৫৭

যুগ্মসচিব পদে ১৭২ জনের পদোন্নতি, প্রজ্ঞাপন জারি

ডেস্ক রিপোর্ট: উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭২ জনকে পদোন্নতি দিয়েছে সরকার।

৯ জুলাই বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪ ও ২৫তম ব্যাচের বাদ পড়া কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে।

২৪তম ব্যাচের প্রায় ১৯০ জনেরও বেশি কর্মকর্তা উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের পরবর্তী ধাপে (অতিরিক্ত সচিব) পদোন্নতির বিষয়টিও পর্যালোচনার অধীনে রয়েছে। এরআগে ২৪ ব্যাচের ৮০ জনকে পদোন্নতি দেওয়া হয়। আর ১৩৮ জন বাকি ছিল। পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হয় ১৯০ জন (প্রশাসনসহ অন্যান্য ক্যাডার)।

আর ২৫তম ব্যাচের মোট ১৭০ জনের মধ্যে ৮০ জনকে বিবেচনায় নেওয়া হয়। বাকিদের পরবর্তীতে পদোন্নতি দেওয়া হবে।

২৫তম ব্যাচের কর্মকর্তারা ইতোমধ্যেই ৮০ জন উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং তাদের অনেকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন জেলা প্রশাসক বা ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে দুই ব্যাচে যেসব কর্মকর্তা মামলা সংক্রান্ত জটিলতায় আছেন তাদের পদোন্নতি বিবেচনায় নেওয়া হচ্ছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us