• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:১১:০৯ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা

১৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৬:০৯

স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে স্পর্শকাতর এলাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে। তবে আগে ৪০ হাজার বডি ক্যামেরার কথা বলা হলেও এখন সেটা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।

১৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বডি ক্যামেরা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এটার অগ্রগতি কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন। মূল্যটা আসবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়।

আরও পড়ুন

‘শেখ হাসিনা বাংলাদেশের যে দূতাবাসেই যাবেন গ্রেফতার করা হবে’

তিনি বলেন, বডি ক্যামেরা আসবে হয়ত এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব এম্বিশিয়াস ওয়েতে শুধু সেনসিটিভ (স্পর্শকাতর) যে সব এলাকা আছে ওইখানে আমি আমরা সাজেস্ট করেছি।

ড. সালাহউদ্দিন আহমেদ বলেন, ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে। আমরা সব জায়গায় বডি ক্যামেরা দিয়ে তো করতে পারব না। এগুলো মনিটর করার ব্যাপার আছে। ছবি আসবে অ্যাকশন নিতে হবে। অতএব সেনসিটিভ যে জিনিসগুলো ওরা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে তারা কেনাবে।

আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা ছিলো এখন কি সেটা কমবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না সেটাই রেশনালাইজ করা হচ্ছে। সংখ্যাটা কমবে। তবে কত কমবে আমি এখন বলব না। যখন প্রপোজালটা আসবে তখন এটা জানা যাবে।

আরও পড়ুন

এসএসসিতে সেরা দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

কবে নাগাদ কেনা হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অতিশিগগিরই ওরা হয়ত পরের সপ্তাহে নিয়ে আসবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:২৪




আজকের রাশিফল (২৪ নভেম্বর)
আজকের রাশিফল (২৪ নভেম্বর)
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩২:৩৭


দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৫৮

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১০:৫৩