• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৭:৩১ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

বিশৃঙ্খলাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

১৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:১৯

বিশৃঙ্খলাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক: কর্তব্যরত অবস্থায় পুলিশকে বা জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ কিংবা আগুন দিলে হামলাকারীকে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

১৬ নভেম্বর রোববার বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানান ডিএমপির অপরাধ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপকমিশনারসহ তিন কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে। পুলিশের গাড়িতে আগুন দিলে, ককটেল নিক্ষেপ করলে বা জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ তো বসে থাকবে না’-যোগ করেন ডিএমপি কমিশনার।

আরও পড়ুন

পাখির আঘাত ঠেকাতে দেশের সব বিমানবন্দরে বেবিচকের উদ্যোগ

এর আগে গত সপ্তাহে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ একই ধরনের নির্দেশনা দিলে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

এদিকে, আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামীপন্থি সংগঠনগুলো দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে, এমন আশঙ্কা থেকেই ডিএমপি কমিশনার এ নির্দেশনা দিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬


পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০৮

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪৯

‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:১২

আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৯