• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৫৩:৫৯ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১২:২৮

পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা ভিন্ন দুইটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে এসবিপ্রধান হিসেবে, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে, এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে, ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদার প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে।

সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জ ডিআইজি ইকবাল হোসেনকে পুলিশ অধিদফতরে পদায়ন করা হয়েছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৪


এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:১৪





ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৭:৫৫