• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৩৬:১০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

জুলাই যোদ্ধাদের দাবি মেনে সনদে জরুরি সংশোধন আনল কমিশন

১৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:১৩:৫৫

জুলাই যোদ্ধাদের দাবি মেনে সনদে জরুরি সংশোধন আনল কমিশন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐকমত্য কমিশনের বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর অঙ্গীকারনামায় জরুরি ভিত্তিতে সংশোধন আনা হয়েছে। জুলাই যোদ্ধাদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে এই সংশোধন আনা হয়।

কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ ১৭ অক্টোবর শুক্রবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে এসে জুলাই যোদ্ধাদের উদ্দেশে এই জরুরি সংশোধনের বিষয়টি নিশ্চিত করেন।

ড. আলী রীয়াজ জানান, গতকালকের আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর অঙ্গীকারনামার ৫ নম্বর দফায় পরিবর্তন আনা হয়েছে, যার মাধ্যমে জুলাই বীর যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটানো হয়েছে।

আরও পড়ুন

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে হুমায়ুন কবির

এ সময় অধ্যাপক আলী রীয়াজ অঙ্গীকারনামার ৫ নম্বর দফার সংশোধিত ভাষ্যটি পাঠ করেন।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব।

এদিকে, সনদের আইনি ভিত্তি নিশ্চিতের দাবিতে জাতীয় সংসদ ভবনের এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ‘জুলাই যোদ্ধাদের’ একটি অংশ সংসদ ভবন এলাকার দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এ সময় ভেতরে অবস্থানকারীদের সরে যেতে সতর্ক করে। সরেযেতে অস্বিকার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। এই ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকাটি থমথমে রয়েছে।

আরও পড়ুন

সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হলো প্রবারণা পূর্ণিমা

বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬