• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:১০:৩৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

পূজা নিয়ে কোথাও কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

২৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:১৭:৪৬

পূজা নিয়ে কোথাও কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : এ বছর পূজা নিয়ে কোথাও কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

২৮ সেপ্টেম্বর রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন তিনি।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এ বছর নির্বিঘ্নে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। সারাদেশে পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এরমধ্যে এক লাখ রয়েছে সশস্ত্র বাহিনী।

তিনি বলেন, এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে। পূজা উপলক্ষে ৭০ হাজার পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।

এ সময় তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সবাইকে নিয়ে বৈঠক করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭