• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০৩:২৬:৪৫ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদের সংঘর্ষ

২৯ আগস্ট ২০২৫ রাত ০৮:৫৫:২৩

জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

Ad

২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

Ad
Ad

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেন। অন্যদিকে, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, “সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়।”

তিনি আরো বলেন, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে গেছেন। জাতীয় পার্টির কিছু নেতাকর্মী পার্টি অফিসে রয়েছেন। তবে এখন পরিস্থিতি শান্ত। এ ঘটনায় কোনো পক্ষই মৌখিক কিংবা লিখিত অভিযোগ করেনি।”

গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, “আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।”

তিনি জানান, কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে তারা পল্টন জিরো পয়েন্ট থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ পেছন থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us