• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৮:২৯ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

আইনের খসড়া অনুমোদন: গুমের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

২৮ আগস্ট ২০২৫ রাত ০৮:০৩:০৪

আইনের খসড়া অনুমোদন: গুমের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫' এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গুমের সঙ্গে জড়িতদের বিচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন এই অধ্যাদেশ করা হবে।

২৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, নতুন আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। ট্রাইব্যুনালে ১২০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত আইনের এ খসড়া আজ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রেস সচিব আরও জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি স্থলবন্দর, দৌলতগঞ্জ স্থলবন্দর, তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই স্থলবন্দরগুলোতে কোনো কাজ হচ্ছে না। আরও চারটি আছে, পরবর্তী সময়ে আলোচনা হবে।

প্রেস সচিব বলেন, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছর ১৭ অক্টোবর তারিখে লালন সাঁই-এর তিরোধান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আগে কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীগুলো ‘ক’ শ্রেণিভুক্ত দিবস ছিল।”

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৪





এ বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ
এ বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০৬

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০১:৩৪


ভারতে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু
ভারতে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩৬