• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫০:০২ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক

২৮ আগস্ট ২০২৫ বিকাল ০৩:০০:৫৬

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটকদের শাহবাগ থানায় নেওয়া হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেছেন, ‘এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। আমরা নিয়ে যাচ্ছি। পরে সিনিয়ররা সিদ্ধান্ত নেবেন।’

এদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, ‘আমি একজন অংশগ্রহণকারী। দল-মতের সব মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছে। এসেছি। আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী সাহেব এসেছেন। কামাল হোসেন সাহেব আসেননি। ২০-২৫ জন ছেলে এসে হট্টগোল করে। আমাদের ঘিরে ফেলে। তবে কারও গায়ে হাত দেয়নি।’

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এরপর দুপুর ১২টার দিকে এডিসি আসাদের নেতৃত্বে লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, মঞ্চ ৭১-এর অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠানস্থলে গিয়ে ঘেরাও করেন। তারা লতিফ সিদ্দিকী ও উপস্থিত অন্যদের অনুষ্ঠানস্থলে অবরুদ্ধ করে রাখেন।

ঘটনাস্থলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গিয়ে একটি টেবিল ভাঙা দেখা গেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজনকেও সেখানে দেখা গেছে। অন্যদিকে, বেশ কিছু লোককে দেখা গেছে হৈ-হুল্লোড় করতে।

আরও পড়ুন

ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি: মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিদের সমন্বয়ে এ মঞ্চ গঠিত হয়েছে। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এ প্ল্যাটফর্মের সমন্বয় করছেন। গত ৫ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশের কথা জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৬:২১


ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২১:৩৩

দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৬:৩৩

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯


একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০:১৬


গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭